রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে লাখো মানুষের ঢল

    কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে লাখো মানুষের ঢল
    ছবি/কুমিল্লা মেইল

    তাপস চন্দ্র সরকার।।  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও নগরী ঠাকুরপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ গৌর নিতাই মন্দির এর যৌথ আয়োজনে জগন্নাথপুর মন্দির প্রাঙ্গণে সকাল ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা ও দর্শন আরতী, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোম যজ্ঞ, ভজন কীর্তন, বাউল সংগীত, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মসভা শেষে বিকেলবেলা ভক্ত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা (পৃথক পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম সংকীর্তন সহযোগে)। শোভাযাত্রাটি জগন্নাথপুর মন্দির হতে বের হয়ে চকবাজার-রাজগঞ্জ-কান্দিরপাড় হয়ে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির এসে শেষ হয়। ওই শোভাযাত্রায় লাখো পূণ্যার্থী ও ভক্তের সমাগম ঘটে। এতে সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরে সন্ধ্যারতি কীর্তন ও ভজন কীর্তন শেষে রাত ৮টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত ও মহাপ্রসাদ বিতরণ।

    কুমিল্লা জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল ৩টায় ধর্মসভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রথযাত্রার উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী শ্রীমদভগবগীতা পাঠ করেন- কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরের ইসকন্ উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী।

    শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি শ্রীমান সুদর্শন দাশ ব্রহ্মচারীর সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

    ওই ধর্মসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক মোঃ ইউসূফ মোল্লা টিপু।

    ওই সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাগ ও জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন্ সহ-সভাপতি শ্রীমান ভদ্র নিমাই দাস ব্রহ্মচারী ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু এবং স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঐক্য ফ্রন্ট কুমিল্লা'র আহবায়ক শ্রীমান শ্যামল কৃষ্ণ সাহা।

     

    ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার শ্রী রতন চন্দ্র দত্ত, কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ।

    সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

    এদিকে, উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগামি শুক্রবার  (৪ জুলাই ২০২৫) কুমিল্লা গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।

    এ ছাড়াও ২৭ জুন শনিবার হতে ৪ জুলাই বৃহস্পতিবার ৮ দিন কুমিল্লা গুন্ডিচা মন্দিরে দুপুর ১২টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর ভোগ আরতি শেষে দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি কীর্তন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নাটক শেষে মহাপ্রসাদ বিতরণ।


    add