বুধবার, ১৭ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু

    বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব সংবাদদাতা 
    বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ আম জনগণ পার্টি  (বিএজেপি) কুমিল্লা জেলার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন)  নগরীর তালপুকুরপাড় অস্থায়ী কার্যালয়ে প্রথমসভা ও বৃক্ষরোপণ করা হয়। জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওমর ফারুক এর সঞ্চালনায় কুমিল্লার ১৭ উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লার ৫টি উপজেলার আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। 


    এছাড়াও আগামী ৮জুন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্য উপজেলার কমিটির নাম ঘোষণার সিদ্ধান্ত হয়। 
     

    সদস্য সচিব মো. ওমর ফারুক বলেন, দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন স্যার ও সদস্য সচিব ফাতেমা তাসনিম মহোদয়ের প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা আছে। একটি নতুন দল হিসাবে খুব অল্প সময়ে আমরা প্রায় সব ক'টি জেলা কমিটি দিয়েছেন। একমাসের মধ্যে কুমিল্লার সকল উপজেলার কমিটি হবে। এখানে ভালো মানুষরা রাজনীতি করবে। মানুষের কল্যাণে রাজনীতি হবে। 

     

    সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, যদি সচেতন-শিক্ষিত মানুষ রাজনীতি চর্চা না করে। ব্যাক বেঞ্চার ছাত্ররা মেয়র, সাংসদ হবে। তারা  অনধিকার চর্চা করবে। এটির এখন সুযোগ নেই। পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজ শুরু করলাম।

     


    আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল  ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ নামে নতুন এই দল আত্মপ্রকাশ করে।


    add