বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক।। চরম ভোগান্তিতে  নগরবাসী

    কুমিল্লায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক।। চরম ভোগান্তিতে  নগরবাসী

    কুমিল্লায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে চরম ভোগান্তিতে পরেছেন নগরবাসী। 

    বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত ভারি বৃষ্টিপাতে নগরীর অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকের বাসা-বাড়িতেও পানি ওঠে গেছে। সরেজমিনে ঘুরে দেথা গেছে নগরীর রেইসকোর্স, লাকসাম রোড, চর্থা, স্টেডিয়াম মার্কেট, বিসিক, অশোকতলা, ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস, দৌলতপুর, ইপিজেড, ঠাঁকুরপাড়া, চকবাজারসহ বেশিরভাগ এলাকার রাস্তা পানিতে তলিয়ে গেছে।

     রামঘাটের আশাপাশের বাসাবাড়ির নিচতলায়ও পানি ওঠে গেছে। ঘিঞ্জি পরিবেশে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। মূলত সড়ক নির্মাণে সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান না থাকা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন দুরাবস্থায় পড়তে হচ্ছে বলে মনে করেন নগরবাসী।

    সবচেয়ে ভয়াবহ অবস্থা রেইসকোর্সের রেডরুফ ইনের সামনে। সেখানে রিকশা বা সি্িনেজি অটোরিকশা চলাচালও কঠিন হয়ে পড়েছে। দু’একটি গাড়ি চললেও অনেকে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন। 

    পুলিশ লাইন এলাকার কুটুমবাড়ী বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী শাফায়েত উল্লাহ বলেন- অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে  সামান্য বৃষ্টিতেই নগরীর অলিগলি তলিয়ে যায়। আর টানা বৃষ্টিতে ভোগান্তির শেষ থাকে না। তিনি বলেন- রেইসকোর্সের ফ্লাইওভারের গোড়া থেকে খানিকটা জায়গায় পানি জমে যাওয়ায় মানুষের চলাচল কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি এ ব্যাপারে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন।

    চকবাজার এলাকার সাংবাদিক আসিফ মান্না বলেন- বছরের প্রতিটি দিনই দেখি নগরীর পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও নালা খোঁড়াখোঁড়ি হয়। অথচ মওসুমের সামান্য বৃষ্টিতেই পানির নিচে ডুবে যায় সড়ক। এমনও দৃশ্য দেখা যায় ড্রেনের পানি উল্টো সড়কে প্রবেশ করে জলাবদ্ধতা দৃষ্টি করছে। আমরা এ ভোগান্তি আর দেখতে চাই না।


    add