কুমিল্লায় অনূর্ধ্ব -১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ মে, ২০২৫ ০৯:১১ এএম
তাপস চন্দ্র সরকার।। কুমিল্লায় বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার বিকালে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লার ৪০ জন বালক ফুটবল প্রশিক্ষণের সুযোগ পায়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা জনাব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জনাব আহসানউল্লাহ স্বপন, জনাব আরিফ খান, জনাব কাজী গোলাম কিবরিয়া, মাহির তাজওয়ার ওহি, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা ফুটবল দলের প্রশিক্ষক মোঃ তুহিন, ফুটনল প্রশিক্ষক পিন্টু দাস ও মাধব বণিকসহ অতিথিবৃন্দু।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান- তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালকদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়েরা পরবর্তীতে জেলা দল, বিভাগীয় দল ও জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখবে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান