কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ মে, ২০২৫ ০৭:১৪ এএম
তাপস চন্দ্র সরকার।। ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার" এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) রাত সাড়ে ৭টায় নগরীর কান্দিরপাড়স্থ দেশপ্রিয় কনভেনশন সেন্টারে সংগঠনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর সভাপতিত্বে সভা বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম-সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু ও প্রতিদিনের বাংলাদেশ, বৃহত্তর কুমিল্লার ব্যুরো চীফ সাংবাদিক দীলিপ কুমার মজুমদার প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন- সুকেন সরকার, কবি অমৃত লাল দত্ত, প্রদীপ কুমার সাহা, যুবরাজ সরকার (মেম্বার) ও দীলিপ কুমার নাগ (কানাই) সহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার শতাধিক নেতাকর্মী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র সাহা।
বক্তারা বলেন- বর্তমান প্রেক্ষাপটে অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের বিকল্প নেই।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান