বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ: কুমিল্লা মেডিকেল কলেজে আনন্দ মিছিল

    আওয়ামী লীগ নিষিদ্ধ: কুমিল্লা মেডিকেল কলেজে আনন্দ মিছিল
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। 
    বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের খবরের পর কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ক্যাম্পাসে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, কুমেক শাখার উদ্যোগে আয়োজিত এ মিছিলে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি অতিশীঘ্রই জুলাইয়ের ঘোষণাপত্র জারির জন্যেও দাবি জানানো হয়।

    ১০ মে (শনিবার) রাত ১১টার পর মিছিলটি কুমিল্লা মেডিকেল কলেজ হোস্টেলের মাঠ থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বর, একাডেমিক ভবন প্রদক্ষিণ করে কলেজের সামনের প্রধান সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালীন ছাত্ররা ‘আওয়ামী লীগের বিচার চাই‘, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’ ইত্যাদি শ্লোগানে মুখর ছিল।

    সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কুমেক শাখার সভাপতি যোবায়ের হোসাইন।  যিনি বলেন, “আওয়ামী লীগ বিগত দেড় দশক ধরে বাংলাদেশে দমন-পীড়ন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছিল। আজ তাদের নিষিদ্ধ করা মানে নিপীড়িত মানুষের দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি।”

    তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পথে এক ইতিবাচক পদক্ষেপ। আমরা চাই, দেশের সকল রাজনৈতিক দল যেন জনগণের অধিকার রক্ষার পথে একযোগে কাজ করে। এখনই সময় একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার। ”

    এ সময় অন্যান্য ছাত্রসংগঠন ও সেবামূলক ক্লাবের নেতারাও সংহতি প্রকাশ করেন। মিছিল শেষে সবার মাঝে মিষ্টিমুখ করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


    add