কুমিল্লায় সুমি ওয়াচ কিংয়ের স্বত্বাধিকারী স্বপন দাসের মা হাসুবালা দাসের শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ মে, ২০২৫ ২০:২২ পি এম
তাপস চন্দ্র সরকার।। কুমিল্লা শ্রীশ্রী লোকনাথ স্মৃতিতর্পণ সংঘের অর্থ সম্পাদক ও সুমি ওয়াচ কিং এর স্বত্বাধিকারী স্বপন কুমার দাসের মমতাময়ী মা এবং চান্দিনা ঘাটিগড়া নিবাসী প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দাস এর সহধর্মিণী হাসুবালা দাসের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে ২০২৫) কুমিল্লা নগরীর ধর্মসাগরের পূর্বপাড় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রাদ্ধশান্তি শেষে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম অডিটোরিয়াম মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন কুমিল্লা মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দসহ তাহার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য যে, গত ৯ এপ্রিল হাসুবালা দাস বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান