বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লা চিড়িয়াখানার স্থলে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক ডিসি পার্ক

    কুমিল্লা চিড়িয়াখানার স্থলে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক ডিসি পার্ক
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার পুরাতন চিড়িয়াখানা ও ২০ একরের বোটানিক্যাল গার্ডেনের জায়গায়  আধুনিক ডিসি পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এতে নগরবাসীর বিনোদনের অভাব কিছুটা ঘুচবে বলে আশা করা হচ্ছে। 
    বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক আমিরুল কায়ছার। এছাড়াও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র লিখিতভাবে তুলে ধরেন তিনি।

    জুলাই বিপ্লব পরবর্তী কুমিল্লা ক্লাবের ধ্বংসাবশেষ থেকে প্রকৃত রূপদান। ইতোমধ্যে এডহক কমিটি হয়েছে। কমিটি তাদের কাজ চলমান রেখেছে। এদিকে টাউনহলে বীরচন্দ্র মিলনায়তন ও পাঠাগার ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বের কমিটিও অকার্যকর হয়ে পরেছে। জেলা কুমিল্লায় চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেন তিনি।

    জেলা প্রশাসক জানান কুমিল্লা নগরীর চলমান প্রশাসনের উদ্যোগে এডহক কমিটির মাধ্যমে পুনঃনির্মাণের কাজ চলমান।
     

     টাউনহল মার্কেটের আয় আগে কোন এক ব্যাক্তি বিশেষের কাছে যেত। টাউনহলের একাউন্টে আসতো না। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা মার্কেটের আয় টাউনহলের একাউন্টে আসছে। এখন মাসে ৬ লক্ষাধিক টাকা টাউনহল একাউন্টে জমা হচ্ছে। 
    স্টেডিয়াম মার্কেটের আয়ও আগে সরকারি কোষাগারে আসতো না। এখন ওই মার্কেটের আয় সরকারি কোষাগারে আসছে।
    উজিরদিঘীর ভরাট নিয়ে রেকর্ডের মালিক আবেদন নিয়ে এসেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ দিঘিটি রক্ষা করা জরুরি। পরিবেশ অধিদফর আমাদের কাছে জানতে চেয়েছে। কিন্তু আমরা শক্তভাবে না করে দিয়েছি। আপাতত দিঘিটি ভরাট করা থেকে রক্ষা করতে পেরেছি।
    সদর দক্ষিণে একজন মালিকানা পুকুর রাতের আঁধারে অর্ধেক ভরাট করে ফেলেছে। খবর পেয়ে পরিবেশ আইনে মামলা হয়েছে। ভরাট হওয়া পুকুরটি আবার খনন করেছে জেলা প্রশাসক।
    ফসলি জমির মাটি কাটার দায়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। জরিমানাসহ ২৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
    পরিবেশের ভারসম্য রক্ষায় পুকুর ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সহায়তা চান তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচিতে বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো রোপন করা হবে বলে ডিসি জানান।
    নগরীতে যানজট নিরসনে কাজ করছে জেলা প্রশাসন। যানজটের অন্যতম কারণ অবৈধ অটোরিকশা। ৪০ হাজার অটোরিকশা শহরে চলছে। যা শহরের তুলনায় মাত্রাতিরিক্ত। এসব অটোরিকশা চালকদের অন্যত্র কর্মসংস্থান করে এবং বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ করে আমরা হার্ডলাইনে যাবো। প্রাথমিকভাবে কমিয়ে এনে ৭ হাজার অটোরিকশা নির্দিষ্ট আইডি কার্ড ও ড্রেসের মাধ্যমে শহরে চলাচল করবে।
    মহাসড়কে কুমিল্লা অংশে প্রায় ১২টি ছোট-বড় বাজার রয়েছে। এসব স্থানে যানজট লেগে থাকে। মহাসড়কে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ৩০০ স্বেচ্ছাসেবী কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে। যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করা গেছে। আসন্ন ঈদ উল আজহায়ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে পারবো।
    জেলা প্রশাসক আরও বলেন, কুমিল্লা জেলা প্রশাসন সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা প্রেক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ বিভিন্ন বিভিন্ন প্রিন্টৈইলেট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।


     


    add