সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সম্পন্ন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৭ পি এম
কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে ৫৫ পদাতিক ডিভিশন। বুধবার (১৩ ডিসেম্বর)দুপুরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এসবিপি(বার),এসজিপি,এনডিসি,এ এফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।
এ সময় ৩৩ পদাতিক ডিভিশিন ও কুমিল্লা এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫ পদাতিক ইউপি ল্যান্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগী ও ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক সোহরাব আলী এবং ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেছেন।
গত ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৭টি দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি,পিএসসি,কমান্ডার,৪৪ পদাতিক ব্রিগেড,সদস্য সচিব লে. কর্নেল বিএম সেলিম রেজা শফিক,পিএসসি,জিএসও-১,৩৩ পদাতিক ডিভিশনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিট কর্মকর্তা,জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীধারী সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ প্রতিযোগিতার মাধ্যমে সেনা সদস্যদের মধ্যে মেধা, শারীরিক সক্ষমতা ,প্রশিক্ষণের মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক