কুমিল্লায় ত্বহারাত হজ্ব কাফেলা'র হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:৩৯ এএম
ছবি- কুমিল্লা মেইল
কুমিল্লায় 'ত্বহারাত হজ্ব কাফেলা'র আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় নগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম হলরুমে অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাগাইস দরবার শরীফের পীর মোশতাক ফয়েজী। প্রধান মেহমান ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন। সভাপতিত্ব করেন কালিকাপুর আব্দুল মতিন সরকারি কলেজের অধ্যক্ষ, জনাব মো. মফিজুল ইসলাম। পরিচালনায় ছিলেন ত্বহারাত হজ্ব কাফেলার পরিচালক কাজী মাওলানা মো. আবদুল কাদের। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হজ্বের গুরুত্ব, প্রস্তুতি, এবং হজ্ব পালনের বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে হজ্বযাত্রীদের জন্য বিশেষ মোনাজাত এবং মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান