বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা নিয়ে কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক

    রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা নিয়ে কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লা রাষ্ট্রসংস্কার ও রাজনৈতিক ঐক্যমত গঠনে নাগরিক ভাবনা ও মতামত গ্রহণের লক্ষ্যে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  বিকালে "সুশাসনের জন্য নাগরিক (সুজন)" কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে সুজন দেশব্যাপী নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন—এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য গঠনই এখন সময়ের দাবি।” তিনি আরও জানান, দেশজুড়ে নাগরিক মতামতের ভিত্তিতে প্রাপ্ত তথ্য ‘নাগরিক ভাবনা’ নামে ঐক্যমত কমিশনে জমা দেওয়া হবে এবং এই প্রয়াসে সবার সহযোগিতা কাম্য। সভায় বক্তারা দ্রুত রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

    আলোচনায় অংশগ্রহণ করেন কুমিল্লা মেডিকেল কলেজে সাবেক: অধ্যক্ষ ডা. মোসলে উদ্দীন আহমেদ, সুজনের সাবেক সভাপতি অধ্যাপক মমিনুল হক চৌধুরী, বর্তমান সভাপাত অধ্যাপক সফিকুর রহমান, সাবেক সভাপতি, মহানগর সুজন অধ্যাপক ড. এমএম শরিফুল করিম, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মো.আনিছুর রহমান আকন্দ, সভাপতি, মহানগর সুজন অধ্যাপক নিখিল চন্দ্র রায়, সভাপতি, সনাক বদরুল হুদা জেনু, সভাপতি, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আবুল হাসনাত বাবুল, সাবেক সভাপতি, কুমিল্লা প্রেসক্লাব ওমর ফারুক ভুইয়া, সম্পাদক, মহানগর সুজন এছাড়াও মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুজন সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় মতামত তুলে ধরেন।

     


    add