কুমিল্লায় শিশু পাচার ও শিশু সুরক্ষা বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫ ২২:৩৫ পি এম
কুমিল্লায় শিশু পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরন প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ফ্রিডম ফান্ড এর সহায়তায় উন্নয়ন সংগঠন রূপান্তর এর বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতি:পুলিশ সুপার মোঃ সাইফুল মালিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামসুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানত বাবুল। রূপান্তরের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার। সভায় শিশু যৌন পাচার প্রতিরোধে করণীয় নির্ধারণে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক তৈরি ও উপস্থাপন করেন। সভায় সরকারের শিশু কল্যান বোর্ড, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে পাচার প্রতিরোধ কমিটি গঠন ও সক্রিয় করতে প্রস্তাব করা হয়। সেইসাথে শিশু পাচার ও শিশুর উপর সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক