মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা।। নিহত ৩, আহত ২৫

    চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা।। নিহত ৩, আহত ২৫

    কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমার সামনে এ দুর্ঘটনা ঘটে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের এখনও নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে তিশা প্লাস পরিবহনের যাত্রীবাহী বাস কুমিল্লা যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। পরে খুঁটি ভেঙে আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি। সেইসঙ্গে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় আহত ৩২ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুজনের মৃত্যু হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত পেয়েছি আমরা। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি কয়েকজনের চিকিৎসা চলছে। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাহারুল ইসলাম বলেন, ‌‘তিশা প্লাস পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুজনের মৃত্যুর কথা শুনেছি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। অনেকে আহত হয়েছেন। অন্তত ৩০ জনের মতো। হতাহতরা বাসের ছিলেন। এজন্য তাদের নাম-পরিচয় পেতে সময় লাগছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো।

     


    add