বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ মার্চ, ২০২৫ ০৮:৩৬ এএম
হাসিবুল ইসলাম সজিব।। কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালেন বরুড়া উপজেলা প্রশাসন। বুধবার ১৯ মার্চ উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ৩টি করে কম্বল, ৩০কেজি চাল, ৫ হাজার টাকা সহয়তা প্রদান করেন উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মোস্তাফিজুর রহমান, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত৷ উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী ও অর্থ প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও আদ্রা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হবে। উল্লেখ্য গত ১৮ মার্চ রান্না ঘর আগুন লেগে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে অগ্নিদগ্ধ হয়ে চারটি পরিবারের বসত ঘর নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস