বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লায় ১০২ (একশত দুই) কেজি গাঁজাসহ আটক এক

    কুমিল্লায় ১০২ (একশত দুই) কেজি গাঁজাসহ আটক এক
    ছবি: সংগৃহীত

    সজিব মিয়া।। ১০২ (একশত দুই) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পুলিশ। 

    জানা যায়, আজ ২৪ নভেম্বর ২০২৩ (শুক্রবার) রাত ১০.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রিকালীন আইন-শৃঙ্খলা, গ্রেফতার পরোয়ানা, মাদকদ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনার সময়  গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় কামালের বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলা গাছের ঝোঁপের নিচ হতে ৫১ টি পোটলায় সর্বমোট- ১০২ (একশত দুই) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ডিউটি তালিমকৃত পুলিশ সদস্যরা।

    আটককৃত আসামির নাম নুরে আলম (৩৪)। তিনি কুমিল্লা জেলার  কোতয়ালী মডেল থানার চাঁনপুর উত্তর পাড়া গ্রামের (গোমতী আইল সংলগ্ন, বাগান বিলাশ, নুর আলম এর নতুন বাড়ির পিতা-মোঃ হারুন মিয়ার ছেলে।

    পালিয়ে যাওয়া অপর সঙ্গীয় আসামী নাম মোঃ বিপ্লব (৩০), তিনি কুমিল্ল জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের  পিতা-বিল্লাল হোসেনের ছেলে

    উক্ত আটককৃত মাদক ব্যবসায়ীয় বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের এবং মাদকের মামলা করা হয়।  মামলা নং-৭০, তারিখ- ২৪ নভেম্বর, ২০২৩; জি আর নং-১১৮৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
     


    add