মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৪:২২ পি এম
মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের বারপাড়া স্টেশনে বারপাড়া ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কাউসার আলম, মনির হোসেন, আব্দুল আলিম, আনিছুর রহমান, সোহাগ আহাম্মেদ বলেন, নির্দিষ্ট একটা গোষ্ঠীর মাদক বিক্রি, ছিনতাই, স্কুল কলেজের সামনে উৎপাত ও ইভটিজিংয়ে এলাকাবাসী অতিষ্ট। ৫ আগস্ট আমাদের এলাকার সন্তান শহীদ রিফাত একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। কোন মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজের জন্য জীবন দেয়নি। ৫ আগস্ট এর পর একদল চিহ্নত মাদক ব্যবসায়ী ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এই এলাকায় ছিনতাই ডাকাতির ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে। বারপাড়া মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়ের সামনে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি আমরা। বারপাড়া মহিলা কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কানরা গিয়ে শেষ হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান