বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লার বিসিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য উৎপাদন।।বিএসটিআই’র অভিযানে অর্থদণ্ড

    কুমিল্লার বিসিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য উৎপাদন।।বিএসটিআই’র অভিযানে অর্থদণ্ড
    ছবি/সংগৃহীত

    আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিএসটিআই কুমিল্লা ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে নগরীর ঠাকুরপাড়ায় বিসিক শিল্পনগরী এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ নুর আশেক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গুণগতমান যাচাই ব্যতীত শিশু খাদ্য সফট ড্রিংকস পাউডার ও চিপস পণ্য উৎপাদন এবং বিএসটিআই হতে গুণগতমান সনদ গ্রহণ না করে উক্ত পণ্যসমূহের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মান চিহ্ন ব্যবহারের অপরাধে মেসার্স জান্নাতুল ফুড প্রোডাক্টস, বিসিক, কুমিল্লা কে বিএসটিআই আইন' ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক  ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের  কর্মকর্তা ইকবাল আহাম্মদ,ফিল্ড অফিসার (সিএম) জনাব আরিফ উদ্দীন প্রিয় পরিদর্শক (মেট)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


    add