সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:৩০ পি এম
কুমিল্লার প্রয়াত সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক গোমেতি সংবাদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে এ আয়োজনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। এতে বিভিন্ন স্থাপনা, ফুল, ফল ও মাছসহ নানা দৃশ্য অঙ্কন করেন তারা। বিশেষ করে রংতুলিতে ৩৬শে জুলাই নিয়ে তাদের চমৎকার উপস্থাপনা যে কারোরই নজর কাড়তে বাধ্য। প্রতিযোগিতায় চারটি ক্যাটিাগরিতে মোট ২৪ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গোমতী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটির মেয়র প্রার্থী ও সাবেক ছাত্র নেতা নিজাম উদ্দিন কায়সার, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের পরিচালক আল আমিন।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক