বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের

    যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
    ছবি- কুমিল্লা মেইল

    রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' এমন নানান স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল কুমিল্লা নগরী।বুধবার রাতে সাড়ে ৯টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়। এর আয়োজন করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।দেখে যায়, কান্দিরপাড় পূবালী চত্বরের জায়ান্ট স্ক্রিনে চলছে জুলাই গণহত্যার ভিডিও চিত্র। ভিডিওতে ফুটে উঠেছে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা, গুম-খুন, নির্যাতন, গুলিবর্ষণসহ গ্রেফতারের চিত্এ সময় মিছিল নিয়ে লিবার্টি চত্বর, পূবালী চত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে টাউন হলে মাঠে গিয়ে এই মিছিল শেষ হয়। এর আগে পূবালী চত্বর বিক্ষোভ হয়। বিক্ষোভে জ্বালাময়ী সব স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল পুরো কান্দিরপাড় এলাকা। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান। বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাসহ তার দলবল বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমরা কুমিল্লা থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই? কোনো ষড়যন্ত্রই এবার কাজ হবে না। কুমিল্লা সব সময় প্রস্তুত স্বৈরাচারী খুনি হাসিনাসহ তার দলবলের ষড়যন্ত্র মোকাবেলা।এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক অহিত আজোযার, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, মুখপাত্র জাবেদ আহামেদ ভুইয়া ও যুগ্ম সদস্য সচিব সাফি ফাহিম প্রমুখ। 


    add