কুমিল্লায় বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৫ এএম
কুমিল্লা-৬ (সদর)) আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা পেট্রোল ঢেলে বাহারের বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত দেড়টায় কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকার এমপি বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরে তালা ভেঙে অনেকে ভেতরে প্রবেশ করেন। কেউ কেউ ইটপাটকেল নিক্ষেপ করেন। ভাঙচুরের পর এক পর্যায়ে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিলো।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন হামলাকরীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান জানান, স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পরও আবার কখনও ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। সাবেক এমপি বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।
অবশ্য এ ব্যাপারে জানতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি মইনুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক