বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় থানায় মামলা

    কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় থানায় মামলা
    ছবি- সংগৃহীত

    কুমিল্লায় যৌথ বাহিনীর আটকের পর যুবদল তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তনিি জানান, তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার ছয়জনের নাম উল্লখে করে একটি অভিযোগ দাখিল করেন। এছাড়াও অজ্ঞাত আরও ২৫ জনের নামে অভিযোগ দাখিল করা হয়। বুধবার (০৫ ফব্রেুয়ার)ি সেটিকে মামলা হিসেবে আমলে নেয়া হয়। মামলায় যাদের নাম উল্লখে করা হয়েছে তারা হলেন- সদর উপজেলার পান্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু,খায়রুল হাসান মাহফুজ,  সাইদুল ইসলাম সবুজ এবং বামইল এলাকার সোহেল। 

    মামলার এজাহারে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার উয়েখ করেন, জমিজমার বিরোধের জেরে আসামিদের যোগসাজশে তৌহিদুলকে হত্যা করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে তৌহিদুলের পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচারের বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সেনাবাহিনীর প্রতশ্রিুততিে আশ্বস্ত বলেও জানায় তৌহিদুলের পরিবার।প্রসঙ্গত কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে পাঁচথুবীর বাড়ি থেকে তুলে  আনা তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে। আহত অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে গোমতীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় যৌথ বাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ  তদন্ত কমিটি গঠন ও তদন্তের দোষী সাব্যস্ত ব্যক্তিদের সেনা আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতররে (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


    add