কুমিল্লা আইএইচটি অ্যান্ড ম্যাটস-এ সরস্বতীপূজা উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ২২:২৩ পি এম
ব্যাপক উৎসাহ,উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটর্সে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।স্বরস্বতী পূজা করলে বিদ্যালাভ হয়। পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া। সোমবার (০৩ ফেব্রুয়ারি২০২৫ খ্রিঃ) কুমিল্লা ইন্সস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ঠাকুরপাড়া কুমিল্লায় হিন্দুধর্মাবলম্বি শিক্ষার্থীরা নানা আয়োজনে স্বরস্বতী পূজা উদযাপন করেছে। ঠাকুরপাড়া পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার,প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, অফিস সহকারী তপন,রাজেস। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত নিমাই,গোস্বামী, জয় চন্দ্র, অর্ণব, শান্ত চন্দ্র,জয় ভৌমিক,হৃদয় দেবনাথ,অনির্বাণ,রাতুল,প্রভা,তৃষ্ণা,নয়নশীল, অর্জিতা দাসসহ অনেকে। প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক পিযুষ কান্তি সরকার বলেন, সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক