বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • চৌদ্দগ্রামে টয়লেটের ট্যাংকিতে ইমামের স্ত্রীর লাশ

    চৌদ্দগ্রামে টয়লেটের ট্যাংকিতে ইমামের স্ত্রীর লাশ
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের ইমাম মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন। সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা যায়, সোমবার (০৩ই জানুয়ারি) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ্ববর্তী টয়লেটের ট্যাংকিতে লাশটি পাওয়া যায়।নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। প্রতিদিনের ন্যায় ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় তার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাড়িতে তারা ২জনই বসবাস করেন। নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে স্ত্রীকে খোঁজ করেন। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখেন। তাৎক্ষনিক লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির ডাকনা তুলে স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ দেখতে পান। পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তস্থল কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।

     

     


    add