বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • গর্তে ঢুকিয়ে তরুণীর মরদেহ পোড়ানোর চেষ্টা।। যুবলীগ নেতার ছেলে গ্রেফতার

    গর্তে ঢুকিয়ে তরুণীর মরদেহ পোড়ানোর চেষ্টা।। যুবলীগ নেতার ছেলে গ্রেফতার
    ছবি- সংগৃহীত

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফারহান ভূঁইয়া যুবলীগ নেতা শাহনেওয়াজের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। আগুনে তরুণীর মৃতদেহের বেশিরভাগই পুড়ে গেছে। আর মাথা একবারেই ছিলো না। হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাজীরবাজার এলাকার একজনের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এটি খুঁজতে গিয়ে একই এলাকার যুবলীগ নেতা শাহনেওয়াজের পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ আসে। হাঁসের  মালিক দুই ভাই এনামুল ও রোমান  এবং তাদের আরেক চাচাত ভাই ওবায়দুল ঘরের ভেতর কী আছে তা দেখতে চাইলে পাতা ‍ও পুরাতন কাপড় পোড়ানো হচ্ছে বলে জানান ফারহান রনি। এ সময় বিভিন্ন বাহানায় তাদেরকে সেখান থেকে বিদায়ের চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গ্রামের অন্যান্যদের বিষয়টি জানান এনামুল ও রুবেল। পরে লোকজন গিয়ে দেখেন গর্তে একটি মরদেহ পোড়ানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান উদ্ধার করা মরদেহটির পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে।

     

     


    add