কুমিল্লার দেবীদ্বারে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ, উৎসুক জনতার ভিড়
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৩ এএম
মহসীন কবির: কুমিল্লার দেবীদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে রয়েছে বিলের মধ্যে। তাদেরকে এক নজর দেখতে শত শত উৎসক জনতা ভিড় জমাচ্ছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবীদ্বর সার্কেল) মো. শাহীন জানান, জাফরগঞ্জ আলী মেম্বারের বাড়ি সংলগ্ন একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। এর মধ্যে শনাক্ত একজন মনির স্থানীয় ডিশ ব্যবসায়ী। আরেক জনের বাড়ি খাগড়াছড়িতে হলেও তার বিস্তারিত পরিচয় জানা জায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কি কারণে কে বা কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো বলে তিনি জানান।
৮ ডিসেম্বর-২০২৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন