বুড়িচংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪ ১৭:১৮ পি এম
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুরে ট্রেনের ধাক্কার ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার আরও ২ আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতে সংখ্যা বেড়ে ৭ জন। আহত একজন চিকিৎসাধীন। আরও দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন। নিহত সাত জন হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), মৃত মনসুর আলীর ছেলে আলী আহম্মেদ (৭৭), খেদাইধুলি গ্রামের আসমত আলীর ছেলে রফিজ আলী (৬৫), মির্জাপুকুর পাড়ের আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম (৬৫), বাকশীমুলের মৃত আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম (৬০), তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০) এবং খেদাইধুলি গ্রামের মৃত ফজল আলীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর ) সকালে কালিকাপুর রেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ তিন জন আহতের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং অতিক্রম হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
ওসি জানান ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকালে রেলওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান