কুমিল্লায় বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪ ১৩:৩১ পি এম
ছবি- কুমিল্লা মেইল
কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮) কে আটক করা হয়। সে দেশটির ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার গ্রাম-এনসি নগর গ্রামের স্বপন মিয়ার ছেলে। আটক মেহেদীকে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর-৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান