বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে সাধারণ মানুষের ওপর হামলাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

    ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে সাধারণ মানুষের ওপর হামলাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
    ছবি- কুমিল্লা মেইল

    ঢাকায় চলমান প্রথম আলো,ডেইলি স্টার বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিবাদের প্রেতাত্মা পুলিশ বাহিনী কর্তৃক জনতার ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে ’জুলাই স্পন্দন আন্দোলন। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মুফতি জিলানী,কুমিল্লা মেডিকেলের শিক্ষার্থী মারুফ হাসান,মাওলানা সাখাওয়াত রাহাত,মাওলানা মোহাম্মদ ইসহাক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেহাল মাহমুদ। এ সময় ৫ দফা দাবি উত্থাপন করেন বক্তারা–

    ১। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী এবং নির্দেশদাতাদের চিহ্নিত করে পরিচয় প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

    ২। তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িতরা প্রথম আলো ও ডেইলি স্টারের কোনো ইন্ধন রয়েছে কীনা খতিয়ে দেখতে হবে।

    ৩। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ হামলার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি প্রদান করতে হবে। 

    ৪। সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা এই নয়া আওয়ামী জাহেলিয়াতের পক্ষে নাকি বিপক্ষে?  

    ৫। আহত ছাত্র-জনতার জন্য যথাযথ মেডিক্যাল সেবা সুনিশ্চিত এবং মেডিক্যাল সেবার দায়িত্ব বহন করতে হবে।


    add