বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় নিষিদ্ধ কেমিক্যাল ও রং ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনকারী কারখানার সন্ধান

    কুমিল্লায় নিষিদ্ধ কেমিক্যাল ও রং ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনকারী কারখানার সন্ধান
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় মাইক্রো নিউট্রিয়েন্ট ফার্টিলাইজারসহ মানবদেহের জন্য ক্ষতিকর দ্রব্য এবং ভেজাল রঙ মিশিয়ে চিপস, পাস্তা ও চানাচুরসহ শিশুদের নানা মুখরোচক খাবার তৈরির সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। কাশফুল ফুড প্রোডাক্টস নামে অননুমোদিত ও কারখানাটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ভারত সীমান্তবর্তী বিবির বাজারের রাজমঙ্গলপুরে এ কারখানায় যৌথ অভিযান চালায় বিএসটিআই ও জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফরিদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে কারখানাটি ক্ষতিকারক কেমিক্যাল ছাড়াও ভেজাল রঙ মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকার, বিএসটিআই  ও মোড়কজাত নিবন্ধনসহ ৩টি আইনে মামলা করা হয়। কারখানা থেকে জব্দকৃত বিপুল পরিমাণের ক্ষতিকর কেমিক্যাল এবং অস্বাস্থ্যকর রং ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিএসটিআই এর উপ-পরিচালক ও অফিস প্রধান কেএম হানিফ, ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ, পরিদর্শক মেটলুৎফুর রহমান ও ফিল্ড অফিসার কাজী মো. শাহানসহ পুলিশ সদস্যরা।


    add