চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিএনপির উপহার বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪ ১৭:৪৯ পি এম
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেয়া হয়।জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহস্রাধিক শিক্ষার্থীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার পৌঁছে দেন নেতাকর্মীরা। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াসিন। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। দেশের খারাপ সময়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মোকাবেলা করেছে। যার উদাহরণ আপনারা বিগত দিনে দেখেছেন। অথচ আওয়ামী লীগ জনতার অধিকার হরণ করেছে। লুটপাট করে দেশকে নিস্ব করেছে। এ সময় তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আপনাদের কাছে পাঠয়েছেন। তিনি জনতার কল্যাণে বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা উনার নির্দেশেই আজ আপনাদের দরজায় এসেছি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা