বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত না করলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

    বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত না করলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি
    ছবি/সংগৃহীত

     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোাষিত কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়েছে একাংশ। অন্যথায় কঠোর  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্দোলনের কুমিল্লা মহানগরের মুখ্য সংগঠক তালহা যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাত ১২টার মধ্যে কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে পুনঃগঠন না করলে সোমবার (২৫ নভেম্বর ) বিকাল ৩টা থেকে নগরীর কান্দিরপাড় ব্লকেড কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ দাবি উপেক্ষা করা হলে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেকোনো কর্মসূচি প্রতিহত করা হবে। কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে এতে আরও বলা হয় আপনারা ভূলে যাইয়েন না কুমিল্লা কী? কুমিল্লা বিপ্লবীদের ঠিকানা, সরকার পতনের মূল হাতিয়ার ছিলো এ কুমিল্লা। তাই কোনো ধরনের টালবাহানা বাদ দিয়ে কুমিল্লাকে সঠিক মূল্যায়ন করতে হবে। 
    প্রসঙ্গত এর আগে শনিবার (২৩ নভেম্বর) বিকালে রায়হানহাকে আহ্বায়ক ও রাশেদকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। এর দুই দিন আগেও জেলা কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ও সেই কমিটি বাতিলের দাবিতে শনিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করে বঞ্চিত অংশ। এ সময় কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিই কেন্দ্র ঘোষিত প্রথম কমিটিকে অবাঞ্চিত করে ব্লকেড কর্মসূচি দিলো।


    add