বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক রায়হান, সদস্য সচিব রাশেদ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক রায়হান, সদস্য সচিব রাশেদ
    ছবি- সংগৃহীত

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু রায়হানকে আহ্বায়ক ও মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব করে কুমিল্লা মহানগরের ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা- মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি। শনিবার (২৩ নভেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর  শাখার এই কমিটিতে আবু রায়হানকে আহ্বায়ক, মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব, মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক ও জাবেদ আহমেদ ভূইয়াকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে। এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের; ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের; ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের; ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের; ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের; ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের ও আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
     


    add