কুমিল্লায় সেনাবাহিনী ও র্যাবের মাদকবিরোধী অভিযানে একজন আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৪ ১২:৪৮ পি এম
কুমিল্লার বালুতুপা এলাকায় একটি যৌথ অভিযানে সেনাবাহিনী ও র্যাব-১১ এর একটি টহল দল মাদক ব্যবসায় অভিযুক্ত আল আমিনের সহযোগী মোবারক হোসেন পাবেলকে আটক করেছে। আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে এলাকায় পরিচিত নাম। সোমবার (২১ নভেম্বর) দুপুরে আলেখারচর সেনা ক্যাম্পে একটি তথ্য আসে যে আল আমিন অবৈধ অস্ত্রসহ বলুটুপায় অবস্থান করছে। তথ্য পাওয়ার পরপরই সেনাবাহিনীর একটি টহল দল, মেজর রিফায়েতের নেতৃত্বে, র্যাব-১১ এর সহযোগিতায় অভিযানে নামে। অভিযানের সময় আল আমিন পালিয়ে যেতে সক্ষম হলেও মোবারক হোসেন পবেলকে আটক করা হয়। আটককৃত মোবারকের বিরুদ্ধে স্থানীয় থানায় তিনটি মামলা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেনাবাহিনী এবং র্যাবের সমন্বিত উদ্যোগে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এমন অভিযান চলমান থাকবে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান