রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা

    বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
    ছবি- কুমিল্লা মেইল

    বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার পেলো বই ও সঞ্চয় ব্যাংক। এই উপহার পেয়ে খুশি তারা। কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা বইপাঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই পুরস্কার পায়। বুধবার (২০ নভেম্বর) স্কুলের মাঠে এই আয়োজন করা হয়। ফ্যাশন স্টেপ ও গোমেতি সংবাদের আয়োজনে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান। অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, সাংস্কৃতিক সংগঠক মিজানুর রহমান ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ কাউসার আলম। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পাঠ্যাভ্যাস তৈরির লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।


    add