বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মাহবুবুর রহমান

    কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন

    কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন
    ছবি- কুমিল্লা মেইল

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী  ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পুনরায় নির্বাচিত কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
    অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাছুম। সোমবার (১১ নভেম্বর) রাতে নগরীর স্থানীয় একটি অডিটরিয়ামে  অনুষ্ঠিত এ মজলিসে শূরার অধিবেশনে মহানগরী  নায়েবে আমির মনোনীত হন- মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মু.মাহবুবুর রহমান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে মু. কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লাকে মনোনীত করা হয়। কর্মপরিষদ সদস্য নির্বাচিত হন ১৭ জন। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এটিএম মাছুম বলেন, ছাত্র-জনতার কাঙ্খিত বিপ্লবকে সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। সব সময়ই একটি সুবিধাবাদী শ্রেণি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায় জামায়াতের ঘারে চাপাতে চায়। এবারও এমন কাজ হলে আমরা সতর্কতার সাথে দুর্বৃত্তদের মোকাবেলা করবো। জামায়াতে ইসলামী সব সময় বিপদে আপদে এদেশের জনগণের পাশে থেকেছে এবং সাধ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করেছে। 


    add