ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো চার জনের
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৪ ১৯:২১ পি এম
ছবি/সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে আলাউদ্দিন নগরের এলাকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। এ সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসছিল। কিন্তু ট্রেন আসার শব্দ শুনতে পাননি তারা। এতে ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক