বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শ্রমিকের মর্যাদা রক্ষা হবে না- কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কবির আহমেদ

    ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শ্রমিকের মর্যাদা রক্ষা হবে না- কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কবির আহমেদ
    ছবি- কুমিল্লা মেইল

    মহানগরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর  কুমিল্লা মহানগরী ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীর  একটি অডিটোরিয়ামে  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির আহমেদ। সভাপতিত্ব করেন ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজির আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি, বলেন, শুধুমাত্র শ্রমিকদের মর্যাদা ইসলামই দিয়েছে। তাদের হাতের ছোঁয়া ছাড়া পৃথিবীর উন্নতি কল্পনা করা যায় না। সাড়ে ১৪ শত বছর আগে যাদের নিয়ে মহানবী(সা.) মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাদের অধিকাংশ শ্রমজীবী মেহনতী মানুষ। আগামীর বাংলাদেশ যদি সুন্দর দেখতে চাইলে শ্রমজীবী মানুষদের সম্মান এবং মর্যাদা দিতে হবে।

    প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির মো. মোসলেহ উদ্দিন। বিশষ অতিথি ছিলেন,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


    add