বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে কুমিল্লায় বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে কুমিল্লায় বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন
    ছবি- কুমিল্লা মেইল

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে। ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি মো. নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মো. সোহেল রানার নেতৃত্বে কর্মসূচিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কর্মরত বিপুল সংখ্যক কলেজ শিক্ষক অংশগ্রহণ করেন। এতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন উম্মে ছালমা সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), মো.নূরে আলম খন্দকার (সহ-সম্পাদক), শায়লা সুলতানা, সিরাজুম মুনিরা, সাহানা আক্তার লিপি, শামীমা ছিদ্দিকা, নিলুফা আক্তার, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত, মো.ইমাম হোসেন, নাহিদ সুলতানা, সুশান্ত চক্রবর্তী,জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান,মো. মাহফুজুল হক,মো.আবদুল জলিল,মো.আবুল কালাম আজাদ,মাহবুব আলম,মো. হাবিবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন-জাতীয় বিদ্যালয়ের বর্তমান উপাচার্যের যোগদানের পর থেকেই বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন।বিশেষ করে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তিকরণে জটিলতা নিরসন,বিগত সময়ে হওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে গভর্নিংবডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার সময়োপযোগী পদক্ষেপের কারণে যখন অধিভুক্ত কলেজ সমূহ সুফল পেতে শুরু করেছে,ঠিক সে সময় একটি কুচক্রি মহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি-ধামকী দিয়ে দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপকে নানাভাবে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপাচার্যকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা। একই সাথে দোষীদের শাস্তি ও বিচারের দাবি করেন।
     


    add