পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন চবির শহীদ হৃদয় তরুয়ার বোন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪ ১৮:৪১ পি এম
দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র শিক্ষার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার বড় বোন মিতু রানীকে চাকরি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ল্যাব অ্যাটেনডেন্ট পদে হ্রদয় তরুয়ার বড় বোন মিতু রানীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, সিএসই অনুষদের সিনিয়র প্রফেসর জামাল হোসেন, প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. আবুল বাশার খান, প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামসহ শহীদ হ্রদয় তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, মা অর্চনা রানী উপস্থিত ছিলেন। গত ২৯ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় হৃদয় চন্দ্র তরুয়াদের ভাড়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান । উপাচার্য তখন তাদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং বোনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির আশ্বাস দেন। সে আশ্বাসে আজ হ্রদয় তরুয়ার বড় বোন মিতু রানীকে পবিপ্রবিতে চাকরির নিয়োগ পত্র দেয়া হয়। উল্লেখ্য, গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী