পটুয়াখালীর দুমকির পীরতলা খালের ময়লা অপসারণের কাজ শুরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪ ২২:৫৫ পি এম
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী, ভায়া পীরতলা, ভারানি খাল দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তুপে পরিণত হয়, সাংবাদিকরা দীর্ঘদিন পর্যন্ত নিউজ করতে থাকে অবশেষে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে ময়লা অপসরণের কাজ শুরু করে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সৃজনী ব্রিজ সংলগ্ন থেকে কাজ শুরু হযওয়া কাজের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ উপস্থিত থেকে ময়লা অপসারণ কাজের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ডঃ হেমায়েত জাহান আরো উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, উপজেলা বিএনপির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল আলম মৃধা, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, পিরতলা বাজারে দোকানদার বৃন্দ ও সাংবাদিক বৃন্দ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্টার মোহাম্মদ ইমরান হোসেন, অনুষ্ঠানে ভিসি বলেন ময়লা অপসারণের কাজ শুরু করলাম শেষ হলে এলাকার জনসাধারণ বিশ্ববিদ্যালয়,ও বিভিন্ন বিদ্যালয় গামী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কৃষক,জেলেরাও উপকৃত হবে। বহু বছর পর্যন্ত ময়লা অপসারণ না করার ফলে পচা দুর্গন্ধে পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতো এখন অপসারণ হলে আর আক্রান্ত হবে না। উপজেলা নির্বাহী অফিসার বলেন এ ময়লা গুলি কোন সরকারি পতিত জাগায় ফেলে দেওয়া হবে পরে কোন খাস জমি পেলে সেখানেস্থায়ীভাবে ফেলা হবে বলে জানান।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী