চাঁদপুরে গণধোলাইয়ে নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খানের ব্যবহৃত অস্ত্র উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৪ ২১:০৩ পি এম
ছবি- কুমিল্লা মেইল
চাঁদপুর সদর উপজেলায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৯টি এম এম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাপদি গ্রামের একটি বাগান থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ১টি ৯.এম.এম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও পিস্তল কভার। পরবর্তীতে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই-বাছাই করে উদ্ধারকৃত এসব অস্ত্র ও গুলি চাঁদপুর সদর মডেল থানার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের বলে নিশ্চিত হওয়া গেছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান