বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
  • কুমিল্লার নতুন জেলা প্রশাসক হলেন আমিরুল কায়সার

    কুমিল্লার নতুন জেলা প্রশাসক হলেন আমিরুল কায়সার
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে মো. আমিরুল কায়সার। এর আগে তিনি পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্ব পালন করছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। তিনি বিদায়ী জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই দিনে ঢাকা, কুমিল্লা, সিলেট, বগুড়া ও গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসিদেও (জেলা প্রশাসক) দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়েছিলো। এর ২০ দিনের মাথায় ২৫ জেলায় নতুন ডিসি দিলো সরকার। জেলাগুলো হল- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।
    এই বদলির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট; আর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান। প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে। এরপর প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন-আদালতসহ বিভিন্ন জায়গায় বড় পরিবর্তনের হাত দেয় অন্তর্বর্তী সরকার। পরিবর্তনের সেই ঢেউয়ে দেশের ২৫ জেলায় প্রশাসক পদে এই রদবদল করা হলো।
     

     


    add