শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
  • কুমিল্লার চান্দিনায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে নারীসহ আহত ১১

    কুমিল্লার চান্দিনায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে নারীসহ আহত ১১
    চান্দিনায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে নারীসহ আহত ১১

    ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়ার কৃষ্ণপুর গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসীদের রামদা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে ডাকাত দলের সদস্যরা।

    বৃহস্পতিবার (১৫ জুন) ঘটনাটি ঘটেছে বলে জানান গ্রামবাসীরা। এতে আহত ১১ নারী-পুরুষ বড়ইয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের।

    আহতরা হলেন গ্রামের প্রধানীয়া বাড়ির মো: শাহ আলম (৭০), তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মরহুম মজিবুর রহমান ছেলে আবদুর রহমান (৩১), মো: লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মরহুম ছিফাত উল্লাহর ছেলে রবিউল্লাহ (৪৫), মরহুম আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মরহুম আমিন উদ্দিন প্রধানের ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মরহুম মজিবুর রহমানের স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধানের ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধানের ছেলে আলমগীর হোসেন (২৮)।

    এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান চিকিৎসকরা।

    জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় বিল্ডিং বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। ২০ থেকে ২৫ জনের শর্ট প্যান্ট পরিহিত ও মুখোশধারী ডাকাত দল তাদের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাকাতরা নগদ টাকা, একটি মোবাইল, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।

    এ সময় পাশের ঘরের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে গ্রামের অন্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এছাড়া কয়েকজন রাস্তায় ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় ডাকাত দলের সদস্যরা সবাইকে কুপিয়ে পালিয়ে যায়।

    চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সূত্র : ইউএনবি


    add