শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • প্রবাসীর স্ত্রী-সন্তান ও ভিটা বাড়ি দখলের অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
  • ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া

    ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া

    জোড়া শালিক প্রকাশিত লেখক ফাহিম সব্যসাচী রচিত নতুন গ্রন্থ 'অন্তরে অচিন পাখি' (লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবনলেখ্য) নিয়ে কুমিল্লায় এক বিশেষ পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য বংশীবাদক এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী গাজী আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন আনন্দ আশ্রম, সাতমোড়া (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)-এর অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত।

    গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য এবং লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবন ও শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ, কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার এবং লেখক, আবৃত্তিশিল্পী ও যোগ প্রশিক্ষক কাজী মাহতাব সুমন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এরশাদ আলী। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শিউলি রায় ও শৈলী সূত্রধর স্বর্ণা।

    বক্তারা বলেন, 'অন্তরে অচিন পাখি' কেবল একজন শিল্পীর জীবনকথা নয়, বরং বাংলার লোকসংগীত, লালন দর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষের জন্যও মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

    অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনটি ছিল বই, সংগীত ও লালনচর্চাকে ঘিরে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।


    add