সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লায় প্রাণ-আরএফ এল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ড

    কুমিল্লায় প্রাণ-আরএফ এল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ড
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় প্রাণ-আরএফএল এর একটি ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় দমকল কর্মীরা। এরইমধ্যে ডিপোর অনেকাংশ পুড়ে গেছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে বলে তিনি জানান। তবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানাতে পারেননি তিনি।


    add