ভেঙ্গেই গেলো গোমতীর বাঁধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২৪ ১৪:১২ পি এম
|
টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে গত তিন দিন এমনিতেই বিপৎসীমার ওপরে ছিলো কুমিল্লার গোমতী নদীর পানি। এরই মধ্যে বৃহস্পতিবার নাগাদ ডুবে যায় অসংখ্য গ্রাম। ঘর-বাড়ি ছাড়া প্রায় দেড় লাখ মানুষ। সন্ধ্যা নাগাদ ১৩২ সেন্টিমিটার ওপরে ছিলো পানি। আশঙ্কা করা হয়েছিলো যেকোনো সময় ভাঙবে গোমতীর বাঁধ। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান। সরেজমিনে গিয়ে দেখা গেছে বন্যার পানিতে বুড়িচং সদরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম তলিয়ে গেছে। বাদ যায়নি সরকার-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। অতিরিক্ত স্রোতে আদর্শ সদর, বুড়িচং, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার বাঁধেও ফাটল দেখা দেয়। বাসস্থান ও খাদ্যের অভাবে মানবিক বিপর্যয়ে মানুষ। স্থানীয়দের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড জানায় প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ শুরু হয় এবং তা ক্রমেই বড় আকার ধারন করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধ্বসে যায়। নদীর পাড় ভাঙ্গনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকে দোতলা বিল্ডিংয়ে বা স্কুল ভবনে আশ্রয় নেন। এদিকে রাত থেকে বৃষ্টি থামলেও ভারতীয় ঢলে পানি বেড়েছে কুমিল্লার নদী ও খালগুলোতে। কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে গোমতী নদী। এদিকে চৌদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতীয় পানির ঢলে প্লাবিত হয়েছে পুরো এলাকা। স্থানীয় কাঁকড়ী নদীর অবস্থাও ভয়াবহ। ইতোমধ্যে ব্যাহত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এছাড়াও নাঙ্গলকোট উপজেলারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গোমতী নদীর ডান পাশে ৬৫ এবং বাম পাশে ৭৬.৩ কি. মি. প্রতিরক্ষা বাঁধ রয়েছে। উভয় তীরের বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঁধের ভেতরের ফসলি জমিসহ পুরো জেলায় ৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, বন্যায় জেলার দশ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
|
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান