সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লায় বৃষ্টি ও বন্যার প্রভাবে চার জনের প্রাণহানি

    কুমিল্লায় বৃষ্টি ও বন্যার প্রভাবে চার জনের প্রাণহানি
    ছবি- কুমিল্লা মেইল

    টানা বৃষ্টি ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় কুমিল্লার লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছাড়া। এর পাশাপাশি প্রাণহানি হয়েছে অন্তত চারজনের। বুধবার (২১আগস্ট) কুমিল্লা নগরী, লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় এ মৃত্যুর ঘটে। এর মধ্যে দু’জন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজনের মাথায় গাছ পড়ে মারা যান। নিহতরা হলেন হলেন নাঙ্গলকোট পৌর এলাকার দাউদপুরের কেরামত আলী (৪৫), কুমিল্লা নগরীর ছোট এলাকার কিশোর রাফি (১৫) ও চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩৪)। লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম-পরিচয় মিলেনি। বুধবার মধ্যরাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি সেতুর নিচে তলিয়ে যান নাঙ্গলকোটের দাউদপুর এলাকার কেরামত আলী। প্রবল স্রোতে হারিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে তাঁর লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন বিকালে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর রাফির মৃত্যু হয় । চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসী মারা যান। চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গত সোমবার বিকালে সোহরাব হোসেন নামের এক আইনজীবী বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে  মারা যান তিনি। বন্যা ও বৃষ্টির প্রভাবে কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার।


    add