সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • বিপৎসীমার  ওপরে গোমতীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা

    বিপৎসীমার  ওপরে গোমতীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা
    ছবি- কুমিল্লা মেইল

    টানা বর্ষণে ভারত সীমান্তঘেঁষা কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। অনেকের বসতবাড়ি তুলিয়ে গেছে। কেউ কেউ আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, গোমদী নদীর দক্ষিণ অংশে অর্থাৎ কুমিল্লা নগরীর উত্তর পাশের বাঁধ সংলগ্ন এলাকাগুলোতে গত ১০ ঘণ্টায় প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। 

    বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় সরেজমি গিয়ে দেখা গেছে আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে ব্রিজ কুমিল্লা নগরীর ভাটপাড়া, চান্দপুর ও বিবিরবাজার রোডের অধিকাংশ এলাকার বাড়ি-ঘর পানিতে নিমজ্জিত। ফসলসহ অধিকাংশ জমি তলিয়ে গেছে। আইল পর্যন্ত পানি ছুঁই ছুঁই। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বাসিন্দারা। মূলত মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যার পর থেকেই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে থাকে বলে জানা গেছে। এ সময় নদীর বাঁধ পর্যবেক্ষণে যান কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের পানি বেড়ে যাওয়ায় ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত। ফেনী ও কুমিল্লাতে প্রবল আকারে পানি বাড়ার কারণ হিসেবে স্থানীয় অনেকে এটাকেই দায়ী করছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কারণ পানি এভাবে বৃদ্ধি পেতে থাকলে পুরো জেলায় বন্যা হওয়ার শঙ্কা রযেছে।ভাটপাড়া মাস্টার বাড়ির বাসিন্দা সফিউল্লাহ বলেন,গত ৩০ বছর ধরে গোমতীর পানির এমন অবস্থা দেখিনি। তাই বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে চরাঞ্চলের হাজারও বাসিন্দা। অবশ্য এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন,গোমতী নদীর পানি বিপৎসীমা ০৯ মিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত ৩০ বছরের মধ্যে এমনটি হয়নি বলে তিনি জানান। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম বাঁধ পর্যবেক্ষণে রয়েছে।এক্ষেত্রে সতর্কতার পাশাপাশি গোমতী পাড়ের মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি। বিশেষ করে বাঁধের কোথাও ফাটল দেখা দিলে তা বোর্ড কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

    ত্রিপুরাতে বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাঁধ খুলে দিলেও সেটি কখনও পূর্বে অবহিত করে না ভারতীয় কর্তৃপক্ষ।এ বিষয়ে তারা তাদের এলাকায় মাইকিং করছে,সেই ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।তবে অফিশিয়ালভাবে নিশ্চিত নই।

     


    add