কুমিল্লা নগরীতে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেলো তরুণ আইনজীবীর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৪ ২৩:৫৭ পি এম
কুমিল্লা নগরীতে পথের পাশের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে।নিহত সোহাগ কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে।সোহাগের ভাগিনা ইকরাম হোসেন জানান, তার মামা দুপুরে স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা এলাকায় একটি হাসপাতালে চিকিৎসক দেখানো শেষে পরীক্ষার নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় একটি রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয় কেন্দ্রের ভেতরে রেখে তিনি বাইরে আসেন। এ সময় সড়কে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান