কুসিকের মেয়র পদ হারালেন সূচনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৪ ২৩:৫৩ পি এম
অবশেষে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদ হারালেন তাহসিন বাহার সূচনা। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। চলতি বছরের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন কুমিল্লা-৬ (সদর) আসনের সদ্য সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে বড় মেয়ে সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্বগ্রহণ করেন। তিন মাসের কিছু বেশি সময় দায়িত্বে ছিলেন তিনি। কুমিল্লায় ছাত্র জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে সূচনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর আগে রবিবার কুমিল্লার সদর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়। সেখানে বাবার পরে তাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর কুমিল্লা সিটি করপোরেশনের ভিন্নমতের ১১ জন কাউন্সিলরকে সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া থেকে বঞ্চিত করার অভিযোগ রযেছে। এতে ঐ জনপ্রতিনিধিদের এলাকার সাধারণ মানুষ উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান